ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট জব্দ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
দীপক কুমার রায় :
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস বাইসাইকেলের বিবি সেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বালারহাট ও গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে ১৭ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার চওড়াবাড়ী এলাকায় অভিযান চালায় বালারহাট বিওপির টহলদল। এ সময় সেখান থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস বাইসাইকেলের বিবি সেট জব্দ করা হয়।
অন্য দিকে শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গংগারহাট বিওপির টহলদল।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।